কালিহাতীতে যৌতুকের দাবীতে স্বামী কর্তৃক স্ত্রী হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গোহালিয়াবাড়ী ইউনিয়নের বেলটিয়া গ্রামে। এই ঘটনায় নিহতের স্বামীসহ তিন আসামিকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে কালিহাতী থানা পুলিশ।
ঘটনায় জানা যায়, ২৯ সেপ্টেম্বর (রবিবার) দুপুরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রেহেনা খাতুন নামের ২৫ বছরের এক মহিলা। নিহত রেহেনা গোহালিয়াবাড়ী ইউনিয়নের বেলটিয়া আলিপুর গ্রামের ভ্যানচালক আবু বকরের স্ত্রী এবং তিন সন্তানের জননী। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২৯ সেপ্টেম্বর রাতে স্বামী আবু বকর, ভাসুর ইউসুব আলী ও দেবর মো. আল আমিনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছেন কালিহাতী থানা পুলিশ।
আরও পড়ুন : ৪৫ টাকায় পেঁয়াজ বিক্রি করছে টিসিবি
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান আল মামুন জানান, পুলিশ খবর পেয়ে ঐদিন সন্ধায় লাশ গ্রামের বাড়ী থেকে থানায় নিয়ে আসে। নিহত গৃহবধুর গলায় ও হাতে আঘাতের চিহ্ন রয়েছে। স্বামী-স্ত্রীর পারিবারিক কহলের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে অনুমান করা হচ্ছে বলেও জানান তিনি। ৩০ সেপ্টেম্বর (সোমবার) ময়না তদন্তের জন্য লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্ররণ করা হয়েছে।
ইত্তেফাক/কেআই
