যশোরের কেশবপুরে ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে এক শিক্ষককে এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানূর রহমান রবিবার রাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে শ্লীলতাহানীর অভিযোগে শিক্ষক আব্দুস সাত্তার শেখকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।
উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা গেছে, উপজেলা সন্যাসগাছা মাঝেরপাড়া মসজিদ ভিত্তিক মক্তবের শিক্ষক সন্যাসগাছা গ্রামের মৃত মোজাম আলীর ছেলে আব্দুস সাত্তার শেখ (৪২) অন্য শিক্ষার্থীদের অনুপস্থিতিতে ১১ বছরের এক ছাত্রীকে শ্লীলতাহানী করে। শ্লীলতাহানীর অভিযোগ এনে ওই ছাত্রী মা উপজেলা নির্বাহী অফিসারের নিকট শিক্ষকের শাস্তির দাবিতে আবেদন করেন।
আরও পড়ুন : মোহামেডান ক্লাবের লোকমান ফের দুই দিনের রিমান্ডে
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানূর রহমান বলেন, শ্লীলতাহানী অভিযোগে শিক্ষক আব্দুস সাত্তার শেখকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
ইত্তেফাক/কেআই
