বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যাঁ মেরিন সুহ বলেছেন, বাংলাদেশ ও ফ্রান্সের সম্পর্ক বৈশ্বিক পর্যায়ের। অর্থনৈতিক উন্নয়ন থেকে শুরু করে নীতি, নিরাপত্তা ও বানিজ্য পর্যন্ত এ সম্পর্ক বিস্তৃত। আমাদের সম্পর্কের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে উচ্চতর শিক্ষা ও গবেষণা। এ দু’টি ক্ষেত্রে মত বিনিময় ও আদান প্রদান হলে সম্পর্ক আরো এগিয়ে যাবে এবং দৃঢ় ভিত্তি পাবে।
গত রবিবার সন্ধ্যায় ফরাসী রাষ্ট্রদূত তার বাসভবনে ফ্রান্সে বিভিন্ন সময়ে উচ্চশিক্ষা গ্রহণকারী বাংলাদেশি শিক্ষার্থীদের উপস্থিতিতে এক অনুষ্ঠানে এ কথা বলেন। ‘ফ্রান্স এলামনাই নেটওয়ার্ক’ এর সদস্যরা অনুষ্ঠানে যোগ দেন।
রাষ্ট্রদূত বলেন, ফ্রান্সের বিভিন্ন খ্যাতনামা প্রতিষ্ঠানে উচ্চশিক্ষা গ্রহণে ইচ্ছুক বাংলাদেশিদের আরও সুযোগ দেওয়া হবে। তরুণ মেধাবীরা এ সুযোগ গ্রহণ করে গবেষণা ও শিক্ষায় নিজেদের যোগ্য করে গড়ে তুলতে সক্ষম হবে। যাতে তারা বিদ্যমান বৈশ্বিক চ্যালেঞ্জ ও প্রতিযোগিতায় উত্তীর্ণ হতে পারে। ২০২৫ সাল পর্যন্ত যোগ্য প্রার্থীদের জন্য ফ্রান্সে অনেক চাকরির সুযোগ রয়েছে।
ইত্তেফাক/কেআই
