ক্রিকেটের সঙ্গে ৫৪ বছরের সম্পর্কের ইতি টানছেন গ্রেগ চ্যাপেল

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৯, ২২:৪৪

ক্রিকেটের সঙ্গে পঞ্চাশ বছরেরও বেশি সময়ের সম্পর্কের ইতি টানছেন গ্রেগ চ্যাপেল। সম্প্রতি ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্বাচক ও ন্যাশনাল ট্যালেন্ট ম্যানেজারের পদ থেকে অবসর গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। 

১৯৬৬ সালে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেকের পর থেকে প্রায় ৫৪ বছর ব্যাটসম্যান, অধিনায়ক, কোচ, নির্বাচক ও প্রশাসক পদে ক্রিকেটের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। তবে এসব ছাপিয়ে চ্যাপেল ইতিহাসের অংশ হয়ে আছেন আরও একটা কারণে। ১৯৮১ সালে মেলবোর্নে নিউজিল্যান্ডের বিপক্ষে এক ম্যাচে ভাই ট্রেভর চ্যাপেলকে দিয়ে আন্ডার আর্ম বোলিং করিয়ে বেশ সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। 

ইত্তেফাক/এএম