শ্রীলঙ্কার অপ স্পিনার ধনাঞ্জয়ার বোলিং নিষিদ্ধ

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৮, ০৮:৩৬

অবৈধ বোলিং অ্যাকশনের জন্য শ্রীলঙ্কার অফ স্পিনার আকিলা ধনাঞ্জয়াকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়েছে। তবে দেশের ক্রিকেট বোর্ডের অনুমতি সাপেক্ষে খেলতে পারবেন ঘরোয়া লিগে।

আরো পড়ুন: আরেকটি অর্জনের দুয়ারে মাশরাফি 

ইংল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার প্রথম টেস্টে অভিযুক্ত হওয়ার পর গত ২৩ নভেম্বর ব্রিজবেন ন্যাশনাল ক্রিকেট সেন্টারে বোলিংয়ের পরীক্ষা দেন তিনি। ওই পরীক্ষার ফল হাতে আসার পর তার বোলিং নিষিদ্ধের কথা জানালো আইসিসি।

 

ইত্তেফাক/এএম