গফরগাঁওয়ে ইয়াবাসহ ছয় মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট : ০১ অক্টোবর ২০১৯, ১৯:৫২

ময়মনসিংহের গফরগাঁওয়ে অভিযান চালিয়ে ইয়াবাসহ ছয় মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে ময়মনসিংহের জেলা কারাগারে প্রেরণ করা হয়।

গ্রেফতারকুতরা হলো- পৌর শহরের শিলাসী এলাকার রানা মিয়া (২৫), সজিব মিয়া (২২),  মামুন মিয়া (২৫), মামুন মিয়া (২৬) ও উপজেলার চরআলগী ইউনিয়নের চরমছলন্দ গ্রামের খায়েশ (২৪) ও জুয়েল মিয়া।

আরো পড়ুন: ফের তদন্ত কমিটির মুখোমুখি গুগল-ফেসবুক-আমাজন

গফরগাঁও থানার ওসি অনুকুল সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে ও রাতে শিলাসী এলকায় ও চরমছলন্দ গ্রামে অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়। এ সময় এদের কাছ থেকে ৪৫ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। এই ঘটনায় থানায় দুইটি মামলা দায়ের করা হয়েছে।

ইত্তেফাক/বিএএফ