খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশনের উদ্যোগে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রাজাপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ১০৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের জেএসসি ও জেডিসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৭৫৫ জন শিক্ষার্থীকে সম্মাননা সনদ এবং অষ্টম ও দশম শ্রেণীর ৪৮৫ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা সনদ প্রদান করা হবে। আগামী বৃহস্পতিবার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশনের চেয়ারম্যান খাজা টিপু সুলতান মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তির নগদ অর্থ ও সম্মাননা সনদ প্রদান করবেন।
অনুষ্ঠানে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেবনে উপজেলা নির্বাহী অফিসার এস এম সাইফুর রহমান, জেলা শিক্ষা অফিসার মো. শফী উল্লাহ, বেলকুচি থানার অফিসার ইন চার্জ মো. আনোয়ারুল ইসলাম, বেলকুচি উপজেলার রাজাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাজমুল হুদা। স্বাগত বক্তব্য দেবেন কেএমআরএফ-এর উপদেষ্টামন্ডলীর সদস্য ও পাট অধিদপ্তরের মহাপরিচালক অতিরিক্ত সচিব মো. শামসুল আলম।
আরো পড়ুন: ফিনল্যান্ডে কলেজে হামলায় নিহত ১, আহত ১০
অনুষ্ঠানে আরো উপস্থিত থাকবেন ফাউন্ডেশনের সচিব আলহাজ্ব জোবায়ের হোসেন, কোষাধ্যক্ষ সোহেল হোসেন ইবনে বতুতা, বৃহত্তর কুমিল্লা অঞ্চলের প্রধান সমন্বয়কারী প্রকৌশলী খুরশীদ আহম্মদ, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের প্রধান সমন্বয়কারী মোহাম্মদ আলী, বৃহত্তর উত্তর অঞ্চলের প্রধান সমন্বয়কারী আনসার আলী খান জয়, বৃহত্তর সিলেট অঞ্চলের প্রধান সমন্বয়কারী আরমান খান, বৃহত্তর ঢাকা অঞ্চলের প্রধান সমন্বয়কারী মেজবাঊল আলম রিপন ও উপদেষ্টা মন্ডলীর সদস্যবৃন্দ।
উল্লেখ্য, ২০০১ সালে প্রতিষ্ঠিত সম্পূর্ন অরাজনৈতিক, অলাভজনক, মানবকল্যাণমূলক প্রতিষ্ঠান খাজা মোজাম্মেল হক্ (রঃ) ফাউন্ডেশন ২টি চিকিৎসা সেবা কেন্দ্রের মাধ্যমে সারা বছর বিনামূল্যে চিকিৎসা সেবা, সিরাজগঞ্জ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তি ও সম্মাননা সনদ এবং শুধুমাত্র খাজা শাহ্ ইউনুছ আলী এনায়েতপুরী (রঃ) এর নেছবত ভুক্ত অসচ্ছল কর্মক্ষম ভক্তবৃন্দের মাঝে ‘ছাদকা-ই-জারিয়া’ হিসেবে এককালীন মূলধন প্রদান করে আসছে।
ইত্তেফাক/বিএএফ
