নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার নির্দেশনা চেয়ে জাপা নেতা রুহুল আমিন হাওলাদারের রিট আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি তারিক-উল হাকিম ও বিচারপতি মো. সোহরাওয়ার্দীর ডিভিশন বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন।
ঋণ খেলাপির অভিযোগে রুহুল আমিন হাওলাদারের মনোনয়নপত্র বাতিল করে রিটার্নিং অফিসার। ওই সিদ্ধান্ত বহাল রাখে ইসি। এর বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন তিনি। পটুয়াখালী -১ আসন থেকে দলীয় মনোনয়ন নেন রুহুল আমিন।
আরও পড়ুন: আস্থার পরিবেশ তৈরি করতে ম্যাজিস্ট্রেটদের প্রতি সিইসির নির্দেশ
হাওলাদারের আইনজীবী সাঈদ আহমেদ রাজা বলেন, আমরা অন্য বেঞ্চে রিট আবেদনটি নিয়ে যাব।
ইত্তেফাক/এমআই
