গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের বাওট গ্রামে পানিতে ডুবে আব্দুল্লাহ ৩ নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটে। সে বাওট গ্রামের প্রবাসী রফিকুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, বাড়ি তৈরির জন্য নির্মানাধীন বাড়ির পাশেই একটি গর্ত করা হয়েছিল।কয়েক দিনের টানা বৃষ্টিতে সেখানে বেশ পানি জমে ছিল। আব্দুল্লাহ খেলতে খেলতে সবার অজান্তেই ওই পানিতে পড়ে তার মৃত্যু হয়।
পরে বাড়িতে কর্মরত রাজ মিস্ত্রিরা আব্দুল্লাহর মৃতদেহ পানিতে ভাসতে দেখে চিৎকার দেয়।তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে আব্দুল্লাহর মৃত দেহ উদ্ধার করে।
ইত্তেফাক/আরকেজি
