সীতাকুণ্ডে ৪৫ রোহিঙ্গা আটক

আপডেট : ০২ অক্টোবর ২০১৯, ১৪:০১

সীতাকুণ্ডে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে কাজের সন্ধানে আসা ৪৫ জন রোহিঙ্গাকে আটক করেছে। জানা যায়, গত মঙ্গলবার রাত দেড়টায় গোপন সংবাদ পেয়ে থানার এস আই হারুনুর রশিদ ভূঁইয়ার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে সোনাইড়ি ইউনিয়নের কেশবপুর এলাকার মাঝির পাড়ায় অভিযান চালায়।

অভিযানের সময় পুলিশ মোবারক আলীর বাড়ী থেকে ৪৫ জন রোহিঙ্গাকে আটক করে। তাদেরকে উপজেলার বিভিন্ন কল-কারখানায় কাজ করার জন্য জড়ো করা হয় বলে পুলিশ জানায়।

এ ব্যাপারে মডেল থানার ওসি তদন্ত মো. শামীম শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে মামলা রুজ্জু করে আদালতে পাঠানো হবে।

ইত্তেফাক/এএম