ব্রাভোকে ফেরালেন রুবেল, দ্বিতীয় উইকেটের পতন

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৮, ১৮:৪৬

জয়ের জন্য ২৫৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইনে দ্বিতীয় আঘাত হেনেছেন রুবেল হোসেন। দলীয় ৭০ রানে ড্যারেন ব্রাভোকে বোল্ড করে সাজঘরে ফেরান তিনি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৭ ওভারের খেলা শেষে ২ উইকেটে ৭০ রান করেছে ক্যারিবীয়রা। 

মঙ্গলবার দুপুরে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে হেরে শুরুতে ব্যাট করে ৭ উইকেটে ২৫৫ রান করেছে বাংলাদেশ। সাকিব ইনিংস সর্বোচ্চ ৬৫, মুশফিক ৬২ ও তামিম ৫০ রান করেন। এছাড়া মাহমুদউল্লাহ আউট হন ৩০ রান করে। ক্যারিবীয় বোলারদের মধ্যে ওশান টমাস তিনটি উইকেট নেন।

আরো পড়ুন: শুরুতেই মিরাজের আঘাত

জবাব দিতে নেমে দলীয় ৫ রানে প্রথম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। চন্দরপল হেমরাজকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন মেহেদি হাসান মিরাজ। এরপর দ্বিতীয় উইকেটে ড্যারেন ব্রাভো ও শাই হোপ সতর্কতার সঙ্গে খেলছিলেন। তবে এ দুজন ৬৫ রান তোলার পর ব্রাভোকে ফিরিয়ে জুটি ভাঙেন রুবেল। আউট হওয়ার আগে ব্রাভো করেন ২৭ রান।   

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে বাংলাদেশ পাঁচ উইকেটে জয় পেয়েছে। তাই এই ম্যাচ জিততে পারলে সিরিজ নিশ্চিত হয়ে যাবে টাইগারদের।

ইত্তেফাক/কেআই