সাভারে অস্ত্রসহ সন্ত্রাসী ব্যারিস্টার গ্রেফতার

আপডেট : ০৪ অক্টোবর ২০১৯, ১৮:৪৯

সাভারের শীর্ষ সন্ত্রাসী নাজির হোসেন ওরফে ব্যারিস্টারকে অস্ত্রসহ গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার পৌরসভার ডগরমোড়া এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তলসহ তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৪ এর এসআই কাউছার মাতুব্বর জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় পৌর এলাকার ডগরমোড়ার মাতৃবাগান মসজিদের কাছে ব্যারিস্টার সন্দেহজনকভাবে ঘুরাফেরা করছিলো। এ সময় র‌্যাবের টহল দলের সন্দেহ হলে তাকে আটক করে দেহ তল্লাশী করা হয়। এ সময় তার কাছ থেকে ম্যাগজিনসহ একটি পিস্তল পাওয়া যায়।

আরও পড়ুন: বরগুনায় ইলিশ উৎসব, ৮৭ লাখ টাকার ইলিশ বিক্রি

ব্যারিস্টারের বাড়ি সাভার পৌর এলাকার সোবাহানবাগ মহল্লায়। তার বিরুদ্ধে সাভার মডেল থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

ইত্তেফাক/নূহু