সিংহের মুখোমুখি হয়ে ‘আই লাভ ইউ’ বললেন তরুণী

আপডেট : ০৪ অক্টোবর ২০১৯, ১৯:৩১

ক্যামেরা চলছে। তার সামনেই চিড়িয়াখানার বেড়া টপকে ভেতরে ঢুকে পড়লেন এক তরুণী। ততক্ষণে কাছে চলে এসেছে একটি সিংহ। ভয় পাওয়া তো দূরের কথা, তরুণী তখন সিংহের সামনে দাঁড়িয়ে নানারকম অঙ্গভঙ্গি করতে থাকেন।

গত শনিবার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হতেই ভাইরাল হয়ে যায়। পাশাপাশি ওই তরুণীর কাণ্ড দেখে নিন্দার ঝড় উঠে। কেবলমাত্র ভিডিও করার জন্য এমন দুঃসাহস দেখানোয় সমালোচিত হয়েছেন তিনি। ঘটনাটি ঘটে যুক্তরাষ্ট্রের ব্রনক্স চিড়িয়াখানায়। 

আরো পড়ুন: সাভারে অস্ত্রসহ সন্ত্রাসী ব্যারিস্টার গ্রেফতার

চিড়িয়াখানা কর্তৃপক্ষ থেকে বলা হয়, সে সময় তরুণীকে ক্রমাগত নিষেধ করা হচ্ছিল। কিন্তু তিনি কোনো কথা না শুনেই ভেতরে ঢুকে পড়েন। আফ্রিকার সিংহের মুখোমুখি হয়ে, ‘আই লাভ ইউ বেবি’ বলেন। তবে তিনি একটুর জন্য বেঁচে যান। সে সময় সিংহটি তাকে আক্রমণ করে বসেনি।

এদিকে ভিডিও আপলোড করে ওই তরুণী ক্যাপশনে লিখেন, ‘কোনও কিছুতেই আমার ভয় নেই। যতক্ষণ দেহে প্রাণ আছে ততক্ষণ সব কিছুর মোকাবিলা করার জন্য তৈরি আছি।’

যুক্তরাষ্ট্র পুলিশ বলছে, ঘটনার কথা তাদের কানে গেছে। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে। সূত্র: এনডিটিভি

ইত্তেফাক/জেডএইচ