মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা

আপডেট : ০৫ অক্টোবর ২০১৯, ১২:৪৫

মৌসুমি বায়ুর প্রভাবে দেশের কোথাও কোথাও দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শনিবার আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস বলেন, এছাড়া কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে। পরবর্তী ৭২ ঘন্টায় সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।

আজ সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রাজশাহী,রংপুর,ময়মনসিংহ ,চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা,বরিশাল ও খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন: বরিশালে কার-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

পূর্বাভাসে বলা হয়, মৌসুমী লঘুচাপের বর্ধিতাংশ বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।এর একটি বর্ধিতাংশ ভারতের উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত অবস্থান করছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে তা দুর্বল অবস্থায় বিরাজ করছে।

ইত্তেফাক/এমআরএম