পীরগঞ্জে সাপের দংশনে সাপুড়ের মৃত্যু

আপডেট : ০৫ অক্টোবর ২০১৯, ১৭:৩১

পীরগঞ্জে নিজ বাড়িতে সাপের দংশনে পূর্ণ চন্দ্র রায় নামে এক সাপুড়ের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার হাজীপুর ইউনিয়নের সিঙ্গারোল গ্রামের টাকাসু চন্দ্রের ছেলে।

শুক্রবার নিজ বাড়িতে সাপদের খাবার দেওয়ার জন্য সাপগুলোকে বাক্স থেকে বের করছিলেন তিনি। এ সময় একটি গোখরা সাপ তাকে দংশন করে। সাপের বিষ নামাতে ওঝা হিসেবে কিছুক্ষণ তিনি নিজেই ঝাড়ফুঁক করেন। পরে তিনি জ্ঞান হারান। অবশেষে সন্ধ্যার দিকে তিনি মারা যান।

আরও পড়ুন: বিএনপির আবদার হলো রাষ্ট্র যেন দুর্নীতির সঙ্গে আপোস করে : তথ্যমন্ত্রী

পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায় ও হাজীপুর ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/নূহু