রাউজানে মঞ্জু মিয়া (৫২) নামে এক ব্যক্তির বিরুদ্ধে সপ্তম শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানীর অভিযোগে রাউজান থানায় মামলা দায়ের হয়েছে। গত ৪ অক্টোবর, রাত সাড়ে ১০টায় নিপীড়নের শিকার কিশোরী ছাত্রী নিজে বাদী হয়ে এই মামলা দায়ের করেন।
উল্লেখিত এই ঘটনাটি ঘটেছে রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের কোয়েপাড়া গ্রামে। মামলায় অভিযুক্ত মঞ্জু মিয়া একই বাড়ির মৃত আব্দুল জলিলের পুত্র।
মামলার এজাহারে ঐ কিশোরী নিজেকে কোয়েপাড়া জগৎ সেন কৃষি শিল্প উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী এবং প্রবাসীর কন্যা পরিচয়ে উল্লেখ করেন, ঘটনার দিন (২৭ সেপ্টেম্বর ,শুক্রবার) বেলা ১১টার দিকে প্রতিবেশী মঞ্জু মিয়ার দালানের ছাদে স্কুল ড্রেস শুকাতে দিয়ে ফেরার পথে দ্বিতীয় তলায় অবস্থান করা মঞ্জু মিয়া জোর করে কক্ষে প্রবেশ করিয়ে শরীরের বিভিন্ন স্পর্শকাতর অঙ্গে হাত দিয়ে যৌন নিপীড়ন চালায়। এই সময় আমি ধাক্কা দিয়ে বাড়ি চলে আসি। এই বিষয়ে আমার মা-বাবা, আত্মীয় স্বজনের সঙ্গে পরামর্শ নিয়ে মামলা করতে বিলম্ব হয়।'
আরও পড়ুন: পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ
ঘটনার সত্যতা শিকার করে রাউজান থানার উপপরিদর্শক সাইমুল ইসলাম বলেন, 'সপ্তম শ্রেণীর এক ছাত্রীর শ্লীলতাহানীর অভিযোগে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ সালের যৌন নিপীড়ন ও শ্লীলতাহানীর করার অপরাধে একটি মামলা (৩/১৪৯)দায়ের হয়েছে।
এই বিষয়ে অভিযুক্ত মঞ্জু মিয়ার সঙ্গে কথা বলতে তার বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয় নি।'
ইত্তেফাক/নূহু
