রুয়ান্ডায় সন্ত্রাসী হামলায় নিহত ৮

আপডেট : ০৬ অক্টোবর ২০১৯, ১৭:৫৫

রুয়ান্ডার উত্তরাঞ্চলীয় জেলাশহর মুসানজির ভলকানোস ন্যাশনাল পার্কের কাছে শনিবার রাতে এক  সন্ত্রাসী হামলায় ৮ জন নিহত ও ১৮ জন আহত হয়েছেন। পার্কটির কাছের পার্বত্য এলাকা গেরিলাদের নিরাপদ আবাসস্থল হিসেবে পরিচিত।

পুলিশের এক মুখপাত্র বলেন, একটি সন্ত্রাসী গ্রুপ দেশীয় অস্ত্র নিয়ে এই হামলা চালায়। এতে ৮ জন নিহত নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৮ জন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

এই হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে রুয়ান্ডান ডেভেলপমেন্ট বোর্ড। পুলিশের এক বিবৃতি থেকে জানা গেছে, নিরাপত্তাবাহিনী হামলাকারীদের আটকের চেষ্টা চালাচ্ছে।

আরও পড়ুনঃ প্রধান নদ-নদীর পানি বিপদসীমার নিচে

ট্যুরিজম কর্মকর্তারা জানান, মুসানজি জেলায় ওই হামলার পর ভলকানোস ন্যাশনাল পার্কটির সকল পর্যটককে  নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।
গণপ্রজাতন্ত্রী কঙ্গো থেকে রুয়ান্ডান বিদ্রোহীরা একই এলাকায় এর আগেও বেশ কয়েকবার হামলা চালিয়েছে। সর্বশেষ গত ডিসেম্বরে এক হামলায় দুইজন রুয়ান্ডান সেনা নিহত হয়।

 

ইত্তেফাক/এসইউ/এসএইচএম