বিবাহিত পুরুষরা কি খ্রিস্টান পুরোহিত হতে পারবেন?

আপডেট : ০৬ অক্টোবর ২০১৯, ২০:০০

অ্যামাজনে  ক্যাথিলিক চার্চগুলোর  ভবিষ্যত নির্ধারণের জন্য ভ্যাটিক্যান সিটিতে রবিবার একটি সম্মেলন শুরু হয়েছে।  সম্মেলনে আলোচনার মূল বিষয় জলবায়ু পরিবর্তন, অভিবাসন ও ধর্ম প্রচার হলেও   বিবাহিত পুরুষদের  পুরোহিত হিসেবে স্বীকৃতি দেবার বিষয়টি  রয়েছে আলোচনার কেন্দ্রবিন্দুতে।  

ভেটিকানের অফিসিয়াল নথি ইনস্ট্রুমেন্টাম লেবরিসে  আমাজন অঞ্চলের গীর্জাগুলোতে পুরোহিত সংকট সমাধানে বিবাহিত ও বয়স্ক পুরুষদের  নিয়োগ দেবার পরামর্শ প্রকাশিত হবার পর বিষয়টি আলোচনায় আসে।   

ইনস্ট্রুমেন্টাম লেবরিসে বলা হয়েছে, পুরোহিত হিসেবে এমন পুরুষদের নিয়োগ দেওয়া  উচিত   যারা আদিবাসী সম্প্রদায়ের এবং উচ্চ সামাজিক মর্যাদার অধিকারী।

আমাজন অঞ্চলের গীর্জাগুলোতে পুরোহিত সংকট প্রকট আকার ধারণ করেছে। আমাজনের শতকরা ৮৫ ভাগ গীর্জায় সপ্তাহিক প্রার্থনা বন্ধ রয়েছে।  কিছু প্রত্যন্ত অঞ্চলের মানুষ বছরে একবার পুরোহিতের দেখা পান।  

আরও পড়ুনঃ ব্যবসা-বাণিজ্যের আন্তর্জাতিক সূচকেও বাংলাদেশের চমক: অর্থমন্ত্রী

দক্ষিণ আমেরিকার বিশপরা এই অঞ্চলে পুরোহিতদের ঘাটতি দূর করার জন্য ইতিমধ্যে ইনস্ট্রুমেন্টাম লেবরিস প্রদত্ত পরামর্শের পক্ষে মত  দিয়েছেন।  তবে এ বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত সম্মেলনে গৃহীত হবে।

৩ সপ্তাহব্যাপী চলা এ সম্মেলনে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা  ২৬০ ক্যাথলিক বিশপ অংশ নেবেন।  

ইত্তেফাক/এসইউ/ এসএইচএম