মঙ্গলবার বিকাল সোয়া চারটার দিকে উত্তরায় আবাসিক এলাকায় একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। উত্তরার সেক্টর ৯ এর ৩/বি রোডের ১০ নম্বর বাড়িতে এ আগুন লাগে।
উত্তরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোঃ সফিকুল ইসলাম জানান, 'উত্তরায় বহুতল ভবনে আগুনের সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করা হয়। তারপর উত্তরা ফায়ার স্টেশনের দুইটি ইউনিট আগুন নেভানোর কাজে অংশগ্রহণ করে। প্রায় আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। ৭ম তলা ভবনের ৪র্থ তলার একটি ফ্লাটের আসবাবপত্র আগুনে পুড়ে যায়। দ্রুত অগ্নি নির্বাপনে কাজ করার কারনে বাড়ির অনেক ফ্লাট আগুন থেকে রক্ষা পেয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমান কম হয়েছে। তবে অল্পের জন্য বড় অগ্নিদুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে।'
তিনি বলেন, 'প্রাথমিক ভাবে জানা যায়, ছোট বাচ্চা আগুন নিয়ে খেলা করার সময় এই অগ্নি দুর্ঘটনা ঘটে।'
আরও পড়ুনঃ রংপুর-২ আসনে চাচা-ভাতিজার লড়াই
ছোট বাচ্চারা আগুন নিয়ে যেন খেলা না করতে পারে তার জন্য অভিভাবকদের পরামর্শ দেন তিনি। কারণ এতে অগ্নি দুর্ঘটনা ঘটার আশংকা থাকে।
ইত্তেফাক/নূহু
