প্রকাশ করা হল ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের দ্যা গ্লোবাল কমপিটিভনেস রিপোর্ট-২০১৯। বুধবার রাজধানীর ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে ওয়ার্ড ইকনোমিক ফোরামের প্রকাশিত এই রিপোর্টে বিশ্ব প্রতিযোগিতা সক্ষমতায় বাংলাদেশের দুই ধাপ অবনতি হয়েছে বলে জানা গেছে।
বুধবার এ প্রতিবেদন প্রকাশ করেছে সিপিডি। সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম প্রতিবেদন তুলে ধরে বলেন, দুর্নীতি বৃদ্ধি পাওয়ায় ব্যবসায়ীদের আস্থা কমেছে। প্রতিযোগিতা সক্ষমতা চতুর্মুখি চ্যালেঞ্জ দেখা যাচ্ছে। নতুন প্রতিবেদনে বাংলাদেশ দুই ধাপ পিছিয়ে ১৪১ দেশের মধ্যে ১০৫ তম অবস্থানে রয়েছে। মোট ১০টি পিলারের মধ্যে ৭টিতে বাংলাদেশের অবস্থা অবনতি হয়েছে।
ইত্তেফাক/জেডএইচডি
