জেপি’র সম্পাদকমণ্ডলীর যৌথসভা আগামীকাল

আপডেট : ১২ ডিসেম্বর ২০১৮, ০২:৩৬

জাতীয় পার্টির (জেপি) সম্পাদকমণ্ডলীর যৌথসভা আগামীকাল বৃহস্পতিবার বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। লালমাটিয়াস্থ জেপি’র কেন্দ্রীয় কার্যালয়ে এ যৌথসভার আয়োজন করা হয়েছে। 

সভায় সম্পাদকমণ্ডলীর সকল সদস্য, অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় সভাপতি/আহ্বায়ক ও সাধারণ সম্পাদক, সদস্য সচিব এবং বিশেষ আমন্ত্রণে প্রেসিডিয়াম সদস্য, ভাইস চেয়ারম্যানবৃন্দকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য দলের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী শেখ শহীদুল ইসলাম অনুরোধ জানিয়েছেন। 

গতকাল জাতীয় পার্টির (জেপি) যুগ্ম সাধারণ সম্পাদক এম সালাহউদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ইত্তেফাক/নূহু