ইরানে আটক রুশ সাংবাদিককে মুক্তি দিয়েছে ইরান। তিনি এখন রাশিয়ার রাজধানী মস্কোর পথে রয়েছেন। ইরানের রাজধানী তেহরানে অবস্থিত রুশ দূতাবাস বৃহস্পতিবার খবরটি নিশ্চিত করেছে।
ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে গত সপ্তাহে তেহরানে ইউলিয়া ইউজিক(৩৮) নামের ওই নারী সাংবাদিককে গ্রেফতার করে ইরান নিরাপত্তা বাহিনী। তেহরানে নামার সাথে সাথেই তার ভিসা বাজেয়াপ্ত করে নেয় দেশটির কাস্টম কর্মকর্তারা। তবে, মুক্তি দেয়ার দিন ইরান সরকারের একজন মুখপাত্র দাবি করেন, ভিসা সংক্রান্ত জটিলতার কারণে তাকে আটক করা হয়েছিল।
রুশ দূতাবাস বলছে, ইউলিয়ার বিরুদ্ধে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর হয়ে কাজ করার অভিযোগ আনা হয়েছিল। এছাড়া টুইটারে তারা জানিয়েছে, রুশ পররাষ্ট্র দপ্তর ও তেহরানে রুশ দূতাবাসের যৌথ প্রচেষ্টার কারণে ইরান তাকে ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। সে এখন মস্কোর পথে রয়েছে।
আরও পড়ুনঃ এসআই নিয়োগে লিখিত পরীক্ষার ফল প্রকাশ
ইউলিয়ার সাবেক স্বামী সাংবাদিক বরিস ভতিশেকোভস্কি তার ফেইসবুকে জানিয়েছে, ইউলিয়া ইতোমধ্যে মস্কো পৌঁছেছেন।
নিউজউইকের রুশ সংস্করণসহ বেশ কিছু সংবাদমাধ্যমে কাজ করেছেন এই নারী সাংবাদিক।
ইত্তেফাক/এসএইচএম
