ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কার্সের সভাপতি আলমগীর, মহাসচিব কামাল

আপডেট : ১২ অক্টোবর ২০১৯, ২০:১৪

বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কার্সের ২০১৯-২০২১ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।  নির্বাচনে সভাপতি মো. আলমগীর হোসেন খান (দৈনিক ইত্তেফাক) ও মহাসচিব মো. কামাল উদ্দিনসহ (বাসস) কার্যনির্বাহী পরিষদের সকল সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। শনিবার রাজধানীর পুরানা পল্টনে ভোরের সময় পত্রিকা অফিস কার্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

কার্যনির্বাহী পরিষদের অন্যান্য নির্বাচিত সদস্যরা হলেন-সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ শামীম চৌধুরী (ডেইলি স্টার), সহ-সভাপতি বাবু পরিমল দাশ (দিনকাল), মো. আতাউর রহমান (নিউ নেশন), মো. মাকসুদুল আহসান (বাসস); যুগ্ম-মহাসচিব মো. মনিরুল ইসলাম ভুইয়া (ডেইলি স্টার), সাংগঠনিক সম্পাদক ছালে মো. ইব্রাহীম (নয়া দিগন্ত), দপ্তর ও প্রকাশনা সম্পাদক মো. রফিকুল ইসলাম (দৈনিক ইত্তেফাক), প্রচার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. মমিনুল হক চৌধুরী (বাসস), কোষাধ্যক্ষ মো. তাজাম্মেল হক (দৈনিক ইত্তেফাক)।

নির্বাহী সদস্যরা হলেন- মো. গোলাম সরওয়ার আজাদ (দৈনিক ইত্তেফাক), মো. সাব্বির হোসেন (দৈনিক ইত্তেফাক), মো. মোশতাক আহমেদ (বাসস), মাহাবুবুজ্জামান (বাসস), মো. মিনহাজ উদ্দিন (ডেইলি স্টার), মো. ইউসুফ আলী (ডেইলি স্টার), মো. শাহ্ আলম (নিউ নেশন), মো. আব্দুর রাজ্জাক পাটোয়ারি (নিউ নেশন), মো. লিয়াকত আলী (দিনকাল), মোছা. সেলিনা পারভিন (দিনকাল), মো. আব্দুল মান্নান (ইন্ডিপেন্ডেন্ট), মো. ইলিয়াস (ইন্ডিপেন্ডেন্ট), আব্দুল মতিন (দৈনিক সংগ্রাম), মো. অলিউল্লাহ খান (নিউজ টুডে), জাফর ইকবাল (নিউজ টুডে)। 

এফইসি সিদ্ধান্ত মোতাবেক পাঁচ সদস্যবিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ছিলেন বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কার্স-এর নির্বাহী সদস্য মো. মিনহাজ উদ্দিন ও সদস্য সচিব ছিলেন বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কার্স-এর নির্বাহী সদস্য মোশতাক আহমদ প্রমুখ। নির্বাচনী কার্যক্রম তত্ত্বাবধান করার জন্য শ্রম অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত দুই কর্মকর্তা উপস্থিত ছিলেন। তারা হলেন শ্রম অধিদপ্তরের উপ-পরিচালক মিসেস মিনু আফরোজ ও সহকারী পরিচালক মো. ফিরোজুর রহমান।

বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশনের সভাপতি মতিউর রহমান তালুকদার ও মহাসচিব খায়রুল ইসলাম, ডিইউজে ইত্তেফাক ইউনিটের ইউনিট প্রধান জনাব আবুল খায়ের ও উপইউনিট প্রধান মোহাম্মদ শাহযাদা, দৈনিক ইত্তেফাক কর্মচারী ইউনিয়নের সভাপতি গোলাম আকতার ও সাধারণ সম্পাদক আবু জাফর, দৈনিক ইত্তেফাক (এন.এন.পি.পি) ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি মো. তাজাম্মেল হক ও সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম এবং অন্যান্য ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কার্সের নবনির্বাচিত কর্মকর্তা ও সদস্যদের প্রতি অভিনন্দন জানান।

ইত্তেফাক/জেডএইচ