বিশ্ব চ্যাম্পিয়ন সাইক্লিস্ট। তারই কি না পায়ের অবস্থা এতটা খারাপ! ছবি দেখে আঁতকে উঠতে হয়! স্লোভেনিয়ান সাইক্লিস্ট ইয়ানেস ব্রাইকোভিচ একটি ছবি শেয়ার করেছেন। নিজের পায়ের বর্তমান অবস্থায় ছবি। তা দেখার পর আঁতকে উঠছেন অনেকে।
৩৫ বছর বয়সী ব্রাইকোভিচ জানিয়েছেন, তিনি বুলিমিয়া রোগে আক্রান্ত। নিজের পায়ের আগের ও বর্তমান অবস্থায় দুটি ছবি পোস্ট করেছেন তিনি। ডোপ টেস্টে পজিটিভ হওয়ার পর নিষিদ্ধ হয়েছিলেন এই সাইক্লিস্ট। এরপর খাদ্যাভাসে পরিবর্তন করতে হয়েছিল তাকে। দূষিত কোনো খাবার খেয়েই তার এমন হয়েছে বলে মনে করছেন ব্রাইকোভিচ।
আরো পড়ুন: সারার যে গুণটি সবচেয়ে পছন্দ করেন বাবা সাইফ

ব্রাইকোভিচের পায়ের আগের অবস্থা। ছবি: সংগৃহীত
নির্বাসন কাটিয়ে ব্রাইকোভিচ আবার ফিরতে চেয়েছিলেন ট্র্যাকে। কিন্তু তার পায়ের যা অবস্থা তাতে সেটা আর হচ্ছে না। ফলে হতাশা গ্রাস করছে তাকে।
ইত্তেফাক/বিএএফ
