মেয়ের বিয়ে বলে কথা! তাই যত টাকাই দরকার হোক খরচ করতে রাজি আম্বানি। আর সে জন্য ভারতে নিয়ে আসলেন গ্র্যামিজয়ী বিয়ন্সে নোয়েলসকে।
ভারতের রাজস্থানের উদয়পুরের ওবেরয় উদয় বিলাস হোটেলে আয়োজিত বিয়ে উৎসবে গাইলেন বিয়ন্স। মাতিয়ে দিলেন খ্যাতিসম্পন্ন এই গায়িকা। ‘নটি গার্ল’, ‘ক্রেজি ইন লাভ’, ‘পারফেক্ট’ এর মতো গান গেয়েছেন তিনি।
জানা গেছে, গান গাইতে মার্কিন গায়িকা বিশাল অংকের টাকা নিয়েছেন। ২১ থেকে ২৮ কোটি রুপি। এর আগে এ বছর কোচেলা উৎসবে গাইতে ৩০ লাখ ডলার নিয়েছিলেন বিয়ন্সে। উৎসবের অন্যতম উদ্যোক্তা পল টলেট বলেছেন, বিয়ন্সে আর কেনড্রিক ল্যামারের মতো শিল্পীরা ৩০ থেকে ৪০ লাখ ডলারের মত সম্মানী নেন।
আরো পড়ুন: ভিডিও ভাইরাল: যা বললেন বহিষ্কৃত নেত্রী
এছাড়া সঙ্গীত অনুষ্ঠানে শাহরুখ খান ও গৌরী খান। আবার কখনও নব দম্পতি নিক-প্রিয়াঙ্কাও নেচেছেন। ভারতের সবচেয়ে ধনী ব্যবসায়ী আম্বানির মেয়ে ঈশা আম্বানি। তিনি ১২ ডিসেম্বর গাঁটছড়া বাঁধতে চলেছেন আনন্দ পিরামলের সঙ্গে।
ইত্তেফাক/জেডএইচ
