রাজধানীতে মোটরসাইকেলের ধাক্কায় যুবক নিহত

আপডেট : ১৪ অক্টোবর ২০১৯, ০৯:৩১

রাজধানীর কদমতলীতে রুবেল খোন্দকার (৩০) নামে এক যুবক মোটরসাইকেলের ধাক্কায় নিহত হয়েছেন। রবিবার রাতে কদমতলীর দনিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রুবেল চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার পূর্ব আলোদিয়া গ্রামের আবদুর রব খন্দকারের ছেলে।  

আরও পড়ুন: চলে গেলেন সাংবাদিক নেতা দিল মনোয়ারা

পুলিশ ও স্বজনরা জানায়, রুবেল সন্ধ্যায় রাস্তা পারাপারের সময় মোটরসাইকেল ধাক্কায় গুরুতর আহত হয়। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হলে রাত ১টার দিকে তার মৃত্যু হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

ইত্তেফাক/এমআরএম