দুলাল হোসেন (৫০)। পেশায় বাবুর্চি। স্কুল ও কলেজপড়ুয়া দুই ছেলে ও স্ত্রী নিয়ে কোনমতো সংসার চলছিলো তার। গত ২৫ সেপ্টেম্বর মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে ক্যান্টিনে পড়ে যান দুলাল। পরে তাকে মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজের (সাবেক আয়েশা মেমোরিয়াল হাসপাতাল) আইসিইউতে ভর্তি করা হয়। এখন সেখানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি। তার চিকিৎসা খরচ এখন পরিবারটির সামর্থের বাইরে!
দুলালের পরিবারের সদস্যরা জানান, গত ১৯ দিনে পরিবারের পক্ষ থেকে বিপুল অর্থ ব্যয় করেছেন। এখন আর তাদের ব্যয় করার মতো কিছু নেই। পরিবারের উপার্জনকারী একমাত্র ব্যক্তি হাসপাতালে মৃত্যু শয্যায়। বাবার চিকিৎসার জন্য দুলালের বড় ছেলে নাজমুল সমাজের বিত্তবান মানুষের সহযোগিতা চেয়েছেন।
উল্লেখ্য, জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান (নিপসম) কর্মকর্তা-কর্মচারী ইউনিয়নের ক্যান্টিনের বাবুর্চির কাজ করতেন দুলাল।
আরও পড়ুন: মোরেলগঞ্জে ট্রলার মালিকের লাশ উদ্ধার
দুলালকে সহায়তা পাঠানোর ঠিকানা- মহাখালীর জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান (নিপসম), কর্মকর্তা-কর্মচারী ক্যান্টিন, মহাখালী ঢাকা।
অগ্রণী ব্যাংক, আইসিডিডিআরবি শাখা, অ্যাকাউন্টধারীর নাম- নাজমা বেগম। অ্যাকাউন্ট নম্বর ০০০০১০০১৩৭৭২২। তার মোবাইল নম্বর ০১৯৮০২৪৯৫৮৫।
ইত্তেফাক/নূহু
