রাজশাহীর গোদাগাড়ীতে ১৪ দিন ধরে নিখোঁজ এক প্রতিবন্ধী যুবক। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গোদাগাড়ী পৌর এলাকার সারাংপুর গ্রামের মৃত্যু ইউসুফ আলী ছেলে কাজল (১৮) গত ৪ অক্টোবর মসজিদে নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হয়।
কাজলকে কোথাও খুঁজে না পেয়ে থানায় একটি সাধারণ ডায়রি করে। গোদাগাড়ী মডেল অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, দেশের বিভিন্ন থানায় ছবি ও নাম ঠিকানা পাঠানো হয়েছে। গোদাগাড়ী পৌর জাতীয় নেতা গোলাব হোসেনের নাতি কাজলের সন্ধানে ০১৭৯০-৪৪৩৬০৭।
ইত্তেফাক/আরকেজি
