ওসমানীনগরে কিশোরী ধর্ষণের ঘটনায় ধর্ষক গ্রেফতার

আপডেট : ১৬ অক্টোবর ২০১৯, ১৫:২১

ওসমানীনগরে এক হতদরিদ্র পরিবারের কিশোরীকে (১৫) ধর্ষণের অভিযোগ পাওয়া গিয়েছে। এ ঘটনায় ওই কিশোরীর মামা বাদী হয়ে ওসমানীনগর থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় অভিযুক্ত ইজাজুলকে গ্রেফতার করেছে ওসমানীনগর থানা পুলিশ।  ইজাজুল উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের গলমুকাপন গ্রামের সাদেক উল্যার পুত্র।

মামলা সূত্রে জানা গেছে, ৮অক্টোবর সন্ধ্যায় ঘটনার শিকার কিশোরী ঘরের পেছনে যাচ্ছিলো। পথে প্রতিবেশী ইজাজুল তার মুখ চেপে ধরে নিজ বসত ঘরে নিয়ে ধর্ষণ করে। পরবর্তীতে কিশোরী মেয়েটি তার স্বজনদের বিষয়টি জানালে তাৎক্ষণিকভাবে এলাকার গণ্যমান্য লোকদের উপস্থিতিতে ইজাজুল ধর্ষণের কথা স্বীকার করে।

আরও পড়ুন: কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

ওসমানীনগর থানার ওসি (তদন্ত) এস এম মাইন উদ্দিন বিষয়টি স্বীকার করে বলেন, 'এ ব্যপারে মামলা দায়েরের পর মঙ্গলবার দিবাগত রাতে অভিযান চালিয়ে ধর্ষক ইজাজুলকে গ্রেফতার করা হয়। বুধবার তাকে আতদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।'

ইত্তেফাক/নূহু