নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার দায়ে ১০ জেলেকে জরিমানা

আপডেট : ১৬ অক্টোবর ২০১৯, ১৬:১৮

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় কারেন্ট জাল ও বেড়জাল দিয়ে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার দায়ে ১০ জেলেকে জরিমানা করা হয়েছে। উপজেলার মেঘনা, ধলেশ্বরী ও বাক লঙ্গণ নদীতে ইলিশ ধরার দায়ে তাদের জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

জরিমানাপ্রাপ্ত জেলেরা হলো, উপজেলার ভিটাডুবি গ্রামের নারায়ণ দাস, হীরালাল দাস, যতীশ দাস, জালাল মিয়া, কচুয়া গ্রামের কাসেম মিয়া, কাঞ্চন মিয়া, শিশুন মিয়া, কাসেমপুর গ্রামের জুয়েল মিয়া, ফকিরদিয়ার মোহাম্মদ মিয়া ও কাঁঠাল কান্দির মোবারক মিয়া।

জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজগর আলীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ১ লাখ মিটার জালসহ তাদেরকে আটক করে। এরপর বুধবার সকালে তাদের প্রত্যেককে দুই হাজার টাকা করে জরিমানা করা হয়। এছাড়া জব্দকৃত অবৈধ জাল করে পুড়িয়ে দেওয়া হয়। 

আরও পড়ুন: স্পেনে এশিয়ান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হচ্ছে ‘হাসিনা: এ ডটার্স টেল’

উপজেলা মৎস্য কর্মকর্তা দেওয়ান নজরুল জানান, ‘ ইলিশের প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের সময় কারেন্ট জাল ও বেড়জালসহ তাদের আটক করা হয়। মৎস্য সংরক্ষণ আইনে প্রত্যেককে জরিমানা করা হয়েছে।’

ইত্তেফাক/এএএম/নূহু