ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা ও তেঁতুলিয়া নদীতে ইলিশ শিকারের দায়ে ১২ জেলেকে এক বছর করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আলাদত। বুধবার সকালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মো. কামাল হোসেন এ দণ্ডাদেশ প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, মো. ইব্রাহীম, মো. মনির হোসেন, মো. হোসেন, মো. জাবেদ হোসেন, মো. রুবেল, মো. নাগর, মো. মনির, মো. সবুজ, মো. বিল্লাল হোসেন, মো. বিপ্লব, জাকির হোসেন, মো. জসিম। এদের বাড়ি ভোলা সদর উপজেলার ভেদুরিয়া, রাজাপুর ও ইলিশা ইউনিয়নে।

দণ্ডপ্রাপ্ত জেলেরা। ছবি: ইত্তেফাক
মৎস্য অফিস সূত্রে জানা যায়, ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত মৎস্য অফিস, কোস্টগার্ড ও নৌ পুলিশসহ ভোলার মেঘনা-তেতুলিয়া নদীতে যৌথ অভিযানে নামে। এ সময় মেঘনা-তেতুলিয়া নদীর হাজিরহাট, ভেদুরিয়া ও ইলিশা পয়েন্ট থেকে মা ইলিশ শিকারের অপরাধে ১২ জেলেকে আটক এবং দুই হাজার মিটার কারেন্টজাল জব্দ করা হয়। পরে আটক জেলেদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক বছর করে কারাদণ্ড প্রদান করা হয়। এবং জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
আরও পড়ুন: রিফাত হত্যা: প্রধান আসামি রিফাত ফরাজীর জামিন নামঞ্জুর
সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান জানান ইলিশ সম্পদ রক্ষায় মৎস্য বিভাগের এ অভিযান অব্যাহত থাকবে।
ইত্তেফাক/নূহু
