ওসমানীনগরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ১৬ অক্টোবর ২০১৯, ১৯:৪১

সিলেটের ওসমানীনগর উপজেলায় পুকুরে ডুবে ১৪ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম আব্দুল্লাহ। মঙ্গলবার বিকালে এ ঘটনা ঘটে। শিশু আব্দুল্লাহ উপজেলার তাজপুর ইউনিয়নের হাবশপুর গ্রামের আরমান উল্যার পুত্র। 

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। তবে শিশুটির পুকুরের পানিতে পড়ে যাওয়ার বিষয়টি রহস্যজনক। ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। 

জানা যায়, মঙ্গলবার বিকালে কোন এক সময় শিশু আব্দুল্লাহ পরিবারের লোকজনের অগোচরে বাড়ির দক্ষিণের পুকুরে পড়ে যায়। ওইদিন বিকেল ৪টার দিকে আব্দুল্লাহকে পুকুরে ভাসমান অবস্থায় দেখকে পান পরিবারের লোকজন। সঙ্গে সঙ্গে স্থানীয় ডাক্তারে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন। খরব পেয়ে থানা পুলিশ ওইদিন রাতে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। 

আরও পড়ুন: পার্বত্য চট্টগ্রামে রক্তের হোলি খেলা আর দেখতে চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী

ওসমানীনগর থানার ওসি (তদন্ত) এস এম মাইন উদ্দিন সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। 

ইত্তেফাক/এএএম/নূহু