আরিচা ঘাটের নিকট হাসান খন্দকারের বাড়িতে অভিযান চালিয়ে দেড় মণ ইলিশ জব্দ ও পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া মা ইলিশ ধরায় ৮ জেলেকে কারাদণ্ড দেওয়া হয়।
বুধবার সন্ধ্যায় শিবালয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো, জাকির হোসেন জরিমানা ও দণ্ডের আদেশ দেন।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়া প্রকাশ্যে ধূমপান করায় ৬ জনকে জরিমানা
সূত্র জানায়,যমুনায় মা ইলিশ ধরার দায়ে আটজনকে এক বছর করে কারাদণ্ড প্রদান ও ছয় জনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
গত ৯ অক্টোবর থেকে ইলিশ মাছ ধরার দায়ে শিবালয়ে আটক ৬৯ জনকে এ বছর করে করাদণ্ড ও ৭ জনের ২৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
ইত্তেফাক/এমআরএম
