চট্টগ্রামে অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুইজন নিহত

আপডেট : ১৭ অক্টোবর ২০১৯, ১৮:৫৪

চট্টগ্রামে অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন দুইজন। তারা হলেন মফিজউদ্দিন ও তার ছেলের বউ জয়নাব বেগম। বৃহস্পতিবার দুপুর আড়াইটায় জেলার আনোয়ার উপজেলার চাতরী বাজারে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অ্যাম্বুলেন্সের অন্য আরোহীরাও মারাত্মক আহত হয়েছেন। তাদের আশঙ্কাজনক অবস্থায় চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে কয়েকদিন আগে আছাড় খেয়ে মাটিতে পড়ে পিঠে ব্যথা পেয়েছিলেন মফিজউদ্দিন। চিকিৎসার জন্য তাকে ভর্তি করা হয় চমেক হাসপাতালে। চিকিৎসা শেষে বৃহস্পতিবার অ্যাম্বুলেন্সে করে বাড়ি ফিরছিলেন তিনি। সঙ্গে ছিলো দুই ছেলে ও পুত্রবধূরা। তবে বাড়ি পর্যন্ত যেতে পারেননি তারা। তার আগেই এ দুর্ঘটনায় পতিত হন তারা।

আরও পড়ুন: ঝিনাইগাতীতে ইজিবাইকের ধাক্কায় যুবকের মৃত্যু

আনোয়ারা থানার ওসি দুলাল মাহমুদ ইত্তেফাককে জানান, অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের দুইজন নিহত ও তিনজন আহত হয়েছেন। নিহতদের লাশ ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। অ্যাম্বুলেন্সটিও চূর্ণ-বিচূর্ণ হয়ে গেছে। তবে অ্যাম্বুলেন্সের চালককে পাওয়া যাচ্ছে না। সম্ভবত সে আহত অবস্থায় পালিয়ে গেছে। আহতদের চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/নূহু