কুষ্টিয়া সরকারি কলেজে ভর্তি হলেন আবরার ফাহাদের ছোট ভাই ফায়াজ

আপডেট : ১৮ অক্টোবর ২০১৯, ০১:০৯

বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফায়াজ ঢাকা কলেজ থেকে ছাড়পত্র গ্রহণের পর কুষ্টিয়া সরকারি কলেজে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার দুপরে তিনি কুষ্টিয়া সরকারি কলেজের বিজ্ঞান বিভাগে ভর্তি হন। আবরার ফায়াজ অসুস্থ থাকায় তার বাবা বরকত উল্লাহ ভর্তি সংক্রান্ত যাবতীয় কাগজপত্র অধ্যক্ষের কাছে জমা দিয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করেন।

এর আগে গত ১৫ অক্টোবর মঙ্গলবার ঢাকা কলেজের ছাত্র আবরার ফায়াজ ছাড়পত্রের জন্য আবেদন করলে ঢাকা শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ তাকে ছাড়পত্র প্রদান করে। ওই ছাড়পত্র নিয়ে তিনি কুষ্টিয়া সরকারি কলেজে ভর্তির সুযোগ পান তিনি।

কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক কাজি মনজুর কাদির জানান, আবরার ফায়াজ এখন কুষ্টিয়া সরকারী কলেজের ছাত্র। পড়াশোনার বিষয়ে কলেজের পক্ষ থেকে তাকে সার্বিক সহযোগিতা করা হবে বলে তিনি জানান।

আরো পড়ুন: ৪০ বছরের পুরোনো ব্রিজটি এখন মরণফাঁদ

উল্লেখ্য, গত ৬ অক্টোবর বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের (১৭তম ব্যাচ) ছাত্র শেরেবাংলা হলের ১০১১ নম্বর কক্ষের আবাসিক ছাত্র আবরার ফাহাদকে বুয়েট ছাত্রলীগের (বহিষ্কৃত) নেতাকর্মীরা পিটিয়ে হত্যা করে।

ইত্তেফাক/বিএএফ