জামালপুরের ইসলামপুরে যমুনা নদী থেকে অজ্ঞাত (৪০) এক ব্যক্তির অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় উপজেলার কুলকান্দি পাইলিং ঘাট এলাকার যমুনা নদী থেকে তার লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকালে উজান থেকে ভেসে আসা উপজেলার কুলকান্দি ইউনিয়নের কুলকান্দি পাইলিং ঘাটে আটকা পড়ে লাশটি। পরে স্থানীয়রা লাশটি দেখে থানায় খবর দেয়। খবর পেয়ে ইসলামপুর থানা পুলিশ লাশটি উদ্ধার করে নিয়ে যায়।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, ধারণা করা হচ্ছে ১০ থেকে ১২দিন আগে মারা গেছে এই ব্যক্তি। তার লাশ অর্ধ গলিত থাকায় প্রাথমিকভাবে কোন কিছু ধারণা করা যাচ্ছে না। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ জানা যাবে।
আরো পড়ুন: বাংলাদেশে বিনিয়োগের জন্য জার্মানির প্রতি পররাষ্ট্রমন্ত্রীর আহ্বান
ইত্তেফাক/জেডএইচ
