রিয়ালকে উড়িয়ে দিলো পুঁচকে সিএসকেএ মস্কো

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৮, ১০:৩০

চ্যাম্পিয়নস লিগের ‘জি’ গ্রুপের শীর্ষে রিয়াল মাদ্রিদ, নিচে সিএসকেএ মস্কো। একদলের শেষ ষোলো নিশ্চিত, অন্যদলের কোনো সম্ভাবনায় নেই। এমন এক ম্যাচে রিয়াল মাদ্রিদের ঘরের মাঠে তাদের উড়িয়ে দিলো অপেক্ষাকৃত এই দুর্বল প্রতিপক্ষ।

 

বুধবার রাতে নিজেদের শেষ ম্যাচে টানা তিন আসরের চ্যাম্পিয়নদের ৩-০ গোলে হারিয়েছে রাশিয়ার ক্লাবটি। প্রথম লেগে এই মস্কোর বিপক্ষে তাদের মাটিতে ১-০ গোলে হেরেছিল রিয়াল মাদ্রিদ।

 

রিয়াল মাদ্রিদ ৬ ম্যাচে ৪ জয়ে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করেছে। শেষ ষোলোতে দলটির সঙ্গী রোমার পয়েন্ট ৯।

 

ইত্তেফাক/এএম