আক্কেলপুরে পাঁচ জুয়াড়ি আটক

আপডেট : ১৯ অক্টোবর ২০১৯, ১২:২১

জয়পুরহাটের আক্কেলপুরে জুয়া খেলার সময় পাঁচ জুয়াড়িকে হাতেনাতে আটক করেছে আক্কেলপুর থানা পুলিশ। শুক্রবার রাতে উপজেলার দক্ষিণ কানুপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, কালাম (২৮), মঞ্জু (৩৫), তসলিম(৩২), ফরিদুল (৩০) ও সুলতান (৩৩)।

আরও পড়ুন: বাহুবলে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু ওবায়েদ জানান, জুয়া খেলার খবর পেয়ে পুলিশ শুক্রবার রাত সাড়ে ৮টার  দিকে উপজেলার দক্ষিণ কানুপুর গ্রামে মাদক ও জুয়া বিরোধী অভিযান পরিচালনা করে জুয়া খেলার সময় পাঁচ জুয়াড়িকে হাতেনাতে আটক করে। এদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

ইত্তেফাক/এমআরএম