চট্টগ্রামে বাবা-মেয়ের গলাকাটা লাশ উদ্ধার

আপডেট : ১৯ অক্টোবর ২০১৯, ১৮:০০

চট্টগ্রামে নিজ বাসা থেকে বাবা-মেয়ের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বেলা ১১টার দিকে নিমতলার বুচুইক্যা কলোনির একটি তিনতলা বাসার নিচতলা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

 

নিহতরা হলেন- মো. আরিফ (৩২) ও তার মেয়ে বিবি ফাতেমা (৪)। দুজনের গলায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। হত্যার কারণ জানাতে পারেনি পুলিশ।

 

বন্দর থানার ওসি সুকান্ত চক্রবর্তী জানান, বুচুইক্যা কলোনির একটি তিনতলা ভবনের নিচতলায় পরিবার নিয়ে থাকতেন  মো. আরিফ। শনিবার স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তাদের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।

 

তিনি আরো জানান, মো. আরিফের লাশ মেঝেতে ছিল। আর তার মেয়ে বিবি ফাতেমার  লাশ খাটের উপর ছিল। হত্যার কারণ জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

 

 

ইত্তেফাক/ইউবি