দেশের সকল নদ-নদীর পানি বিপদসীমার নিচে

আপডেট : ১৯ অক্টোবর ২০১৯, ১৪:৩৩

দেশের নদ-নদীর ৯৩টির পানি সমতল স্টেশনের পর্যবেক্ষণ অনুযায়ী পানি সমতল বিপদসীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

 

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের বিজ্ঞপ্তিতে শনিবার বলা হয়, আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত দেশের সকল প্রধান নদ-নদীর পানি সমতল হ্রাস অব্যাহত থাকতে পারে।

 

আরও পড়ুন: ভাঙ্গায় দুইপক্ষের সংঘর্ষে আহত ৫০

সকাল ৯ টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় পানি সমতল স্টেশনের পর্যবেক্ষণ অনুযায়ী ৪টি স্টেশনের পানি সমতল বৃদ্ধি এবং ৮৩ টির পানি সমতল হ্রাস পেয়েছে। বিগত ২৪ ঘণ্টায় পানি সমতল অপরিবর্তিত ছিল ৩টি স্টেশনের। আরো ৩ স্টেশনের তথ্য পাওয়া যায়নি।

ইত্তেফাক/এমআরএম