গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের কুমারপাড়া এলাকা থেকে পলিথিনে মোড়ানো এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে এ মরদেহ উদ্ধার করা হয়।
গাইবান্ধা সদর থানার ওসি খান মোহাম্মদ শাহরিয়ার জানান, স্থানীয়রা গাইবান্ধা-দাড়িয়াপুর সড়কের কুমারপাড়া এলাকায় ‘একতা’ নামে স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থার উত্তর পার্শ্বের সড়কের ধারের জমিতে পলিথিন মোড়ানো এক নবজাতকের মরদেহ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ নবজাতকের লাশটি উদ্ধার করে।
আরও পড়ুন: ফেসবুকে নবীকে নিয়ে কটুক্তি, পুলিশ হেফাজতে যুবক
তিনি আরও জানান, কে বা কারা এই নবজাতকের মরদেহ ফেলে রেখে গেছে তা জানা যায়নি।
ইত্তেফাক/এএএম
