মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার পানাইজুরী গ্রামে রবিবার সকালে সাপের কামড়ে মোঃ আব্দুল রাজ্জাক হোসেন (৫২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: শ্রীবরদীতে মাদক ব্যবসায়ীর লাশ উদ্ধার
স্থানীয়রা জানায়, উপজেলার পানাইজুরী গ্রামের মৃত সেন্টু বেপারীর আলীর ছেলে ও তিন সন্তানের জনক মোঃ আব্দুল রাজ্জাক হোসেন বাড়ির পাশে মালশী গ্রামের বিলে মাছ ধরতে যায়। এ সময় তাকে সাপ তার পায়ে কামড় দেয়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে সাটুরিয়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হলে কর্মরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
ইত্তেফাক/এমআরএম
