বগুড়া-৭: জিয়ার জম্মভিটায় লড়াই হবে লাঙ্গল-ধানের শীষের

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৮, ১৬:০৪

বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনটি জিয়াউর রহমানের জম্মভিটা। গাবতলী উপজেলার বাগবাটিতে জিয়ার জম্মভূমি। এই আসনটিও খালেদা জিয়ার আসন হিসেবে পরিচিত। বিগত ২০১৪ সাল বাদে সব নির্বাচনেই খালেদা জিয়া এই আসন থেকে নির্বাচন করে জয়লাভ করেছেন। এবার এই আসনে খালেদা জিয়ার বিকল্প প্রার্থী হিসেবে গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান মোরশেদ মিলটনকে ধানের শীষের প্রার্থী করা হয়েছে। আর এই আসনে মহাজোটের প্রার্থী জাপার বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট আলতাফ আলী লাঙ্গল মার্কা নিয়ে নির্বাচন করবেন।

বগুড়া-৭ আসনের ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, এই আসনে মহাজোটের প্রার্থীর সঙ্গে শক্ত লড়াই হবেনা। সুষ্ঠু নির্বাচন হলে এমনিতেই ধানের শীষের প্রার্থী মোরশেদ মিলটন জয়লাভ করবে। আসনটি ধানের শীষ মার্কায় প্রার্থীকে জয়লাভ করতে সহায়তা করবে।

আরো পড়ুন: বগুড়া-৬: নুরুল ইসলামের সঙ্গে লড়বেন মির্জা ফখরুল

এই আসনে আরো যারা প্রার্থী হয়েছেন তারা হলেন- বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের মো. শহিদুল ইসলাম, ন্যাশনাল পিপলস পার্টির মো. ফজলুল হক, ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) মো. মন্তেজার রহমান, ইসলামী আন্দোলনের মো. শফিকুল ইসলাম।

ইত্তেফাক/বিএএফ