বোরহানউদ্দিনে জনতা-পুলিশ সংঘর্ষের ঘটনায় আগামীকাল সোমবার (২১ অক্টোবর) বেলা ১১টায় ভোলা সরকারি স্কুলমাঠে প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদ। রবিবার বিকালে জেলা প্রেসক্লাবের সামনে সংগঠনের নেতারা প্রতিবাদ সভা ঘোষণার পাশাপাশি ৬ দফা দাবি তুলে ধরেছেন।
দাবিগুলো হচ্ছে- বিপ্লব চন্দ্র শুভর ফাঁসি কার্যকর, নিহত শহীদদের লাশ বিনা পোস্টমর্টমে পরিবারের কাছে হস্তান্তর, আহতদের সরকারি খরচে চিকিৎসা, ভোলার পুলিশ সুপার ও বোরহানউদ্দিনের ওসিকে প্রত্যাহার, নিহতদের ক্ষতিপূরণ প্রদান ও গ্রেফতারকৃতদের বিনা শর্তে মুক্তি প্রদান।
রবিবার বিকেলে সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদের ব্যানারে মাওলানা বশির উদ্দিনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মাও: তরিকুল ইসলাম, মাও: আতাউর রহমান, মাও: তাজউদ্দিন ফারুকী, মাও: মিজানুর রহমান প্রমুখ।
ইত্তেফাক/আরকেজি
