ভুরুঙ্গামারীর সীমান্ত থেকে মহিলার লাশ উদ্ধার

আপডেট : ২১ অক্টোবর ২০১৯, ১৬:৩৭

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ভারতীয় সীমান্তের জিরো পয়েন্টের কাছে জরিনা বেগম (৩০) নামে এক মহিলার লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সকাল ১১ টায় ভূরুঙ্গামারী থানা পুলিশ লাশটি উদ্ধার করে।

জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের সীমান্তবর্তী পশ্চিম বাগভান্ডার গ্রামের মিজানুর রহমানের স্ত্রী জরিনা বেগম রবিবার থেকে নিখোঁজ ছিল। সোমবার সকালে ভারতের সাহেবগঞ্জ এলাকার জিরো পয়েন্টের কাছে একটি নালার পানিতে ভেসে থাকা লাশটি স্থানীয়রা দেখতে পেয়ে ভুরুঙ্গামারী থানা পুলিশকে খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে ভূরুঙ্গামারী থানায় নিয়ে আসে।

ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির জানিয়েছেন, মৃত জরিনা বেগম মৃগী রোগী ছিলেন। ভারতীয় কোনো কবিরাজের কাছ থেকে ওষুধ আনতে গিয়ে মৃগী রোগে আক্রান্ত হয়ে পানিতে পড়ে তার মৃত্যু হতে পারে বলে তারা প্রাথমিকভাবে ধারণা করছেন তারা।

ইত্তেফাক/এসইউ