দেশে প্রথমবারের মতো আয়োজিত ‘ফ্লোরা ব্যাংক মিস ইউনিভার্স বাংলাদেশ ২০১৯’ এর পাওয়ার্ড বাই স্পন্সর হয়েছে পোল্যান্ড ভিত্তিক প্রসাধনী ব্র্যান্ড ইঙ্গলট ও দুবাই ভিত্তিক পোশাকের ব্র্যান্ড স্প্ল্যাশ। গত বৃহস্পতিবার ইঙ্গলট এর ঢাকা কার্যালয়ে মিস ইউনিভার্স বাংলাদেশের চেয়ারম্যান রিজওয়ান বিন ফারুক ও স্প্ল্যাশ ও ইঙ্গলটের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাবিল সুলতান এ বিষয়ক একটি চুক্তি স্বাক্ষর করেন।
বাংলাদেশে প্রথমবাররে মতো আয়োজিত এ সুন্দরী প্রতিযোগিতায় আগামী ২৩ শে অক্টোবর গ্র্যান্ড ফিনালেতে উপস্থিত থাকবেন বলিউড তারকা সুস্মিতা সেন। তিনি বিজয়ীকে মুকুট পরিয়ে দেবেন। মিস ইউনিভার্স সুন্দরী প্রতিযোগিতার ৬৮তম সংস্করণটি দক্ষিণ কোরিয়ার পরিবর্তে সালে ৮ই ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে। মিস ইউনিভার্স বাংলাদেশ এই প্রতিযোগিতায় অংশ নেবে।
ইত্তেফাক/জেডএইচডি
