ক্রিকেটারদের ধর্মঘটের পরিপ্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতির সমাধানে মঙ্গলবার দুপুরে টাইগারদের সঙ্গে বৈঠকে বসবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তারা। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে সোমবার বিকেলে রাজধানীর মিরপুরে সংবাদ সম্মেলন বাংলাদেশের শীর্ষ পর্যায়ের ক্রিকেটাররা ১১ দফা দাবি জানান। তাদের দাবি-দাওয়া পূরণ না হলে সব ধরনের ক্রিকেট কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা।
আরো পড়ুন: পুলিশের ছবি ব্যবহার করে ফেসবুকে পোস্ট, যুবক গ্রেফতার
সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের টেস্ট এবং টি-২০ দলের অধিনায়ক সাকিব আল হাসান মুখপাত্র হিসেবে বলেন, দাবি-দাওয়া পূরণ না হলে ক্রিকেটাররা কোনো ধরনের ক্রিকেটে অংশ নেবেন না।
ইত্তেফাক/বিএএফ
