মধুখালীতে ৫২ ভরি স্বর্ণসহ নারী আটক

আপডেট : ২২ অক্টোবর ২০১৯, ২০:২১

মধুখালীতে রবিবার রাতে ৫২ ভরি স্বর্ণসহ এক নারীকে আটক করেছে পুলিশ। আটককৃত ওই নারীর নাম রাবিয়া খাতুন (৩৮)। তিনি চুয়াডাঙ্গার দামুরহুদা থানার দক্ষিণ চাঁদপুর গ্রামের বাবুল মন্ডল ওরফে ট্যাংরার মেয়ে।

মধুখালী থানার পরিদর্শক (ওসি) মো. মিজানুর রহমান ও সেকেন্ড অফিসার থানার এসআই মো. মাহাবুল করিম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিনিয়র এএসপি (মধুখালী সার্কেল) মো. আনিসউজ্জামান লালন, উপপরিদর্শক মো. সাহেব আলীর নেতৃত্বে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের গড়াই সেতুর টোলপ্লাজা এলাকায় চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করে ৫২ ভরিসহ রাবিয়াকে আটক করে। তাকে সোমবার বিকালে জেলহাজতে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/আরকেজি