সাতক্ষীরার তালায় মৎস্য ঘের থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার নগরঘাটা এলাকার সমনডাঙ্গার ঘের থেকে লাশটি উদ্ধার করা হয়।
পাটকেলঘাটা থানার ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, নগরঘাটার সমনডাঙ্গা বিলে একটি মৎস্য ঘেরে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। লাশের পরনে ছিল লুঙ্গি ও গেঞ্জি। বয়স আনুমানিক ২২ বছর।
ইত্তেফাক/এএম
