দেশব্যাপী হত্যা, নিপীড়ন, নির্যাতন ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে নীলফামারীতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার দুপুরে জেলা বিএনপির কেন্দ্রীয় কার্যালয় পৌর মার্কেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করলে মিছিলটি পুলিশি বাঁধায় পড়ে।
পরে পুলিশি বেষ্টনীর মধ্যে তারা কর্মসূচি পালন করে। এ সময় সমাবেশে বক্তব্য দেন, জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর সরকার, সদস্য সচিব জহুরুল আলম, সদর উপজেলা বিএনপির সভাপতি রায়েদুল ইসলাম দোলন ও সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান জুয়েল প্রমুখ।
আরও পড়ুন: চরভদ্রাসন উপজেলা চেয়ারম্যানের মৃত্যু
এছাড়া আরও উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সভাপতি মো. মাহবুবুর রহমান মাহবুব, সাধারণ সম্পাদক এ্যাড. মো. আল মাসুদ চৌধুরী, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ পারভেস প্রিন্সসহ অন্যান্য নেতাকর্মীরা।
ইত্তেফাক/এএএম
